গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোচালকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৩:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৩:৪৭

সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ শেখ (২৮) নামের এক মাইক্রোবাসচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামদিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর খন্দকার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী একটি মাইক্রোবাস চালকসহ গোপালপুর এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে চালক ফরহাদ শেখ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম