আশুলিয়ায় বাউল শিল্পীকে ধর্ষণের অভিযোগ

সাভার প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৭:২৫আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:০৯

ধর্ষণ আশুলিয়ায় এক বাউল শিল্পীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় সুজন ভুইয়া ও বাদশা ভুইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার বাউল শিল্পী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

খবর পেয়ে পুলিশ গাজীরচট এলাকার ফজল ভুইয়ার ছেলে বাদশা ভুইয়াকে (৪০) আটক করেছে। তবে মামলার প্রধান আসামি গাজীরচট এাকার এমারত ভুইয়ার ছেলে সুজন ভুইয়া (৩৫) পলাতক রয়েছে।

নির্যাতিতার পারিবারিক সূত্র জানায়, তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় থেকে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান করতেন। বুধবার দুপুরে তিনি গাজীরচট এলাকায় পাওনা টাকার জন্য আবুল কালাম নামে অপর এক বাউল শিল্পীর দোকানে যায়। এ সময় কালাম ওই শিল্পীকে দোকানে বসিয়ে রেখে বাইরে চলে গেলে সুজন ভুইয়া ৯ বছরের এক শিশুকে দিয়ে তাকে ডেকে তার বাড়িতে নিয়ে যায়। পরে একটি কক্ষে ওই শিল্পীকে আটকে রেখে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর বাদশা নামে আরেক ব্যক্তি ভয় দেখিয়ে ওই শিল্পীকে তার বাড়ির একটি কক্ষে নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করে। এ সময় বাদশা ও সুজন বাউল শিল্পী কালামকে তাদের বাড়িতে ডেকে এনে মারধর করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। এ বিষয়ে কাউকে জানালে তাকে ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দিয়ে সন্ধ্যার দিকে দুই বাউল শিল্পীকে মারধর করে ছেড়ে দেয়। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বাদশা ভুইয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়াও তাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম