মানিকগঞ্জে স্কুলভবনে অগ্নিকাণ্ড, ১৫ ক্লাসরুম ভস্মীভূত

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৭:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৮:৩০

স্কুল ভবনে আগুন মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে সরকারি বালক উচ্চবিদ্যালয় সংলগ্ন ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের দুটি টিনশেড ভবন পুরো ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে টিনশেডের ভেতর থেকে এই আগুন লাগে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ১৫টি ক্লাসরুমসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্কুল ভবনে আগুন প্রত্যক্ষদর্শী ও সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, হঠাৎ বিদ্যালয়ের টিনশেডের ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একসঙ্গে কাজ করেছে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম