বাসাইলে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১৭:০৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৭:০৪

আটক সাত নেতাকর্মী টাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্বপাড়া থেকে উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনসহ বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আফজাল হোসেনের বাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (১৩ অক্টোবর) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক অন্য নেতাকর্মীরা হলেন– উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক কবির খান, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপি নেতা আলম মিয়া ও হোসাইন জমাদার।

ওসি আনিচুর রহমান জানান, নাশকতা ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক চলাকালে আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৪টি উস্কানিমূলক বই, দুই ব্যাগ ইটের খোয়া ও দুটি ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০/৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক