পদ্মা সেতু হলে জিডিপি দেড় থেকে দুই শতাংশ বাড়বে: সেতুমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ২০:৩৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২১:১৫

মাদারীপুরে সাংবাদিক সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের দেশের মানুষ পদ্মা সেতুর সুবিধা ভোগ করা শুরু করলে জিডিপি দেড় থেকে দুই শতাংশ বাড়বে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুধু দক্ষিণাঞ্চল নয় সারাদেশই এর সুবিধা পাবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে মাদারীপুরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আগামীকাল রবিবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদারীপুরে সমাবেশ করার কথা রয়েছে। ওই সমাবেশস্থল পরিদর্শনে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘মাদারীপুর প্রধানমন্ত্রীর ভালবাসার এলাকা। তাই নির্বাচনের জন্য নয়, ভালবাসা থেকেই প্রধানমন্ত্রী এখানে জনসভা করবেন। এই এলাকা আমারাদের, আমরা এখানে জয়লাভ করবো বলে আশা করি।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চল ও আশপাশের এলাকাসহ সারা দেশে কী প্রভাব পড়বে, কী উন্নতি হবে এটাই আমাদের মূল ফোকাস।’

এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন– রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী