গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংকের জিপচালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১৬:২৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:৫১

পঞ্চগড়ে বাস চাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহামুদ হাসান (৪৪) নামে অগ্রণী ব্যাংকের এক জিপচালক নিহত হয়েছেন। এ সময় জিপে থাকা ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমান আহত হয়েছেন। কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত চালকের বাড়ি ঝিনাইদাহ জেলার দরি গোবিন্দপুর গ্রামে। তিনি ফরিদপুর সার্কেল অগ্রণী ব্যাংকের জিপচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর থেকে গোপালগঞ্জ আসার পথে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমানকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিপচালকের লাশ পোস্টমর্টেম শেষে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম