শিবালয়ে যমুনা নদী থেকে দুই লাখ মিটার জালসহ ১৩ মৎস্য শিকারী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১২:২৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১২:২৭

মানিকগঞ্জে মৎস শিকারীদের কাছ থেকে আটক জাল পুরিয়ে ফেলা হচ্ছে

সরকারি আইন উপেক্ষা করে মা ইলিশ ধরার অভিযোগে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৩ জন মৎস্য শিকারিকে আটক করেছে শিবালয় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা ড.মনিরুজ্জামান ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বের অভিযান চালিয়ে ২ লাখ মিটার জাল আটক করা হয়েছে। পরে আটক  জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত)রফিকুল আলম জানান, অব্যাহত অভিযানের অংশ হিসেবে যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার সময় ১৩ মৎস্য শিকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল আটক করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া ইলিশ ধরার ১৪টি নৌকা নষ্ট করা হয় বলে জানান মৎস্য বিভাগের ওই কর্মকর্তা।

মৎস্য বিভাগ আরও জানায়, দুপুরের দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম্যে বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম