মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১৩:৫৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:০৪

  মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

চাকরি স্থায়ীকরণ ও ছাটাইকৃতদের অভিজ্ঞতার আলোকে নিয়োগ দেওয়ার দাবিতে মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সদর উপজেলার মূলজান এলাকার কয়েকশ’ মিটার রিডার ও ম্যাসেঞ্জার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কর্মবিরতি শুরু করে, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।

এ সময় ভুক্তভোগিরা অভিযোগ করেন, পূর্বে একজন মিটার রিডার ২ হাজার মিটার রিডিং করত এবং একজন ম্যাসেঞ্জার ২ হাজার বিল বিতরণ করত। এখন দুইটি পদ একত্রিত করে অন্যায়ভাবে দুইজনের কাজ একজনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যা অমানবিক ও কস্টকর। এ সময় তারা আরও অভিযোগ করেন, পল্লীবিদ্যুৎ সমিতির কিছু অর্থলোভী জেনালের ম্যানেজার বিআরইবি’র চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ওপর কাজের চাপ বাড়িয়ে কর্মী ছাটাই করে পুনরায় নিয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।

আয়োজিত কর্মবিরতিতে বাংলাদেশ মিটার রিডার,ম্যাসেঞ্জার কেন্দ্রীয় ঐক্য পরিষদের সভাপতি দাউদ খান দাবী করেন,পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি স্থায়ী করতে হবে,অস্বাভাবিক কাজের চাপ কমিয়ে সমতায় আনতে হবে, মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পদ পৃথক করতে হবে, ৯ বছর কাজ করার পর বাদ দেওয়া এবং যাদের ছাটাই করা হয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে অনতিবিলম্বে পূনঃনিয়োগ দিতে হবে। ভৌগলিক এলাকা ব্যাতীত আবেদনের সুবিধা থাকতে হবে ও  পুনঃনিয়োগে বেসিক কম দেওয়া যাবে না।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম