অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা, নিহত ২

নরসিংদী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৬:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৪

শেখেরচরের জঙ্গি আস্তানায় অপারেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম

নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এসময় পাঁচতলা ওই ভবন থেকে একজন পুরুষ ও একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অপারেশন সমাপ্ত ঘোষণা করলেও ওই এলাকা বর্তমানে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতরা পুলিশের গুলিতে মারা গিয়েছে নাকি নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘নিহত দুই জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। আস্তানায় চারটি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। এখনও পুরোপুরি তল্লাশি শেষ হয়নি।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া গেছে, সে অনুযায়ী নিহত জঙ্গিদের ব্যাপারে অনুসন্ধান চালানো হবে; তাদের ডিএনও ও ফিঙ্গারপ্রিন্টও পরীক্ষা করা হবে না।’

তিনি বলেন, ‘মাধবদীর গাঙপাড় এলাকার জঙ্গি বাড়ির সাথে এ বাড়ির জঙ্গিদের মধ্যে যোগাযোগ ছিল। তারা একই গ্রুপের সদস্য।’

তিনি আরও বলেন, ‘নরসিংদীর আরেকটি আস্তানা মাধবদীর গাঙপাড় এলাকায়ও দিনের আলোতে অভিযান চালানো হবে। তাদেরকেও আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। আত্মসমর্পণ না করলে আমরা পরবর্তী অ্যাকশনে যাবো।’

তিনি বলেন, ‘মাধবদীর গাঙপাড় এলাকায় ঘিরে রাখা আস্তানাতেও একাধিক জঙ্গি আছে, সেখানেও একজন নারী আছে।’

এর আগে সোমবার (১৫ অক্টোবর) নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করছে।

সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আস্তানা দুটির মধ্যে একটি হলো আস্তানা দুটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার সাততলা একটি ভবন। এই ভবনের সপ্তম তলায় অন্তত দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে বলে কাউন্টার টেরোরেজিমের কর্মকর্তারা জানতে পেরেছেন। অন্যটি শেখেরচরের ভগিরথপুর এলাকায় পাঁচতলার একটি ভবনে। এই ভবনের পঞ্চম তলায় অন্তত দুইজন নারী রয়েছেন বলে সিটিটিসি কর্মকর্তারা ধারণা করছেন।

আরও পড়ুন: 
আত্মসমর্পণ না করায় অভিযান চালানো হচ্ছে: আইজিপি

আত্মসমর্পণ না করলে অ্যাকশন: মনিরুল ইসলাম

/এআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম