ধলেশ্বরীতে লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ যাত্রীর খোঁজ মেলেনি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৫:৪৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৬:০৮

নিখোঁজ খোরশেদ বেপারী মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চ ও বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজ যাত্রীর এখনও খোঁজ পাওয়া যায়নি। তার নাম খোরশেদ বেপারী। বুধবার (১৭ অক্টোবর) সকাল থেকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ডুবুরিদল তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ অংশে বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে হিরাশিকো-১ নামের লঞ্চ থেকে খোরশেদ নদীতে পড়ে যান।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে নৌ-পুলিশ।

প্রত্যক্ষদর্শী যাত্রী শিহাব জানান, নারায়ণগঞ্জ ঘাট থেকে মুন্সীগঞ্জগামী লঞ্চটি ঘাটের কাছাকাছি এলে বালুবাহী বাল্কহেড সরাসরি ধাক্কা দেয়। এসময় ভারসাম্য রাখতে না পেরে খোরশেদ পানিতে পড়ে যান। তিনি 'বাঁচাও বাঁচাও' বলে চিৎকার করলেও লঞ্চ থামান না চালক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী