সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৮:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮:৩০

সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর সম্মেলনের সাইডলাইন বৈঠকে এই আলোচনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট বোর্জে ব্রেন্ডে। শনিবার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ডব্লিউইএফ-এর প্রেসিডেন্ট বোর্জে ব্রেন্ডে এক সংবাদ সম্মেলনে বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রায় সব প্রধান নেতারাই উপস্থিত থাকবেন। সেখানে গাজা ইস্যু নিয়ে আলোচনা হবে। আশা করা হচ্ছে, এই পুনর্মিলনীর আলোচনা শান্তির দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানিসহ আঞ্চলিক নেতাদের পাশাপাশি বৈঠকে যোগ দেবেন মাহমুদ আব্বাস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এই আলোচনায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ওমানের ক্রাউন প্রিন্স এবং বাহরাইনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সেসময় গাজায় যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার ইসরায়েলে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে অবহিত করবেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী।

ব্রেন্ডে বলেন, এখন জিম্মি মুক্তি এবং সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য আলোচনা কিছুটা গতি আছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম