কোটালীপাড়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৫:৪৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:০১

শেখ রাসেলের জন্মদিনে কেক কাটা হয় গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পৌর হলরুমে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জন্মদিন পালন করা হয়। এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র কামাল হোসেন শেখ।

এদিকে, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নুর উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মৃণাল কান্তি বিশ্বাস স্বপ্নীল ও শ্রমিক লীগ নেতা সেলিম মোল্লা বক্তব্য রাখেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম