শ্রীপুরে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৬:১১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:২৩

ধর্ষণ গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে নয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজাহার হোসেন (৩০) নামের প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ির পাশে খেলাধুলা করার সময় আজাহার শিশুটিকে চকলেট দিয়ে ফুসলিয়ে নিয়ে যায়। সারারাত খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যায় না। বৃহস্পতিবার সকালে শিশুটিকে বাড়ির পাশে রেখে যায় আজাহার। পরে শিশুটি তাকে ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায়।

এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী