টাঙ্গাইলে নিখোঁজের পাঁচদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৯:২৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৯:৫১

লাশ উদ্ধার টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের পাঁচদিন পর আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে বাসাইল পৌর এলাকার উত্তরপাড়ার একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ারা বেগম উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত আনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায় দুই বছর পাবনা মানসিক হাসপাতালে ছিলেন। সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কাউকে না জানিয়ে গত ১৩ অক্টোবর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

ওসি আনিছুর রহমান বলেন, ‘বিকালে উত্তরপাড়ার একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের কোনও অভিযোগ নেই। এ কারণে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের