আড়াইহাজারে মহাসড়কের পাশে ৪ যুবকের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ০৭:৫৪আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ০৮:০৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাচরুখি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে চার যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ অক্টোবর) ভোরে স্থানীয়রা মহাসড়কের পাশে লাশগুলো দেখে পুলিশকে খবর দেয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের শিকার যুবকদের পরিচয় মেলেনি। তবে ঘটনাস্থল থেকে গুলিভর্তি দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘নিহতদের চার জনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। যে কারণে তাদের চেহারা চেনা যাচ্ছে না। তবে তাদের শরীরের কোথাও গুলি বা মারধরের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

তিনি জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতাহাল করছে। পরে লাশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম