আদমজী ইপিজেড এলাকায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১২:২০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৪:৩২

নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ (ছবি: ফোকাস বাংলা)

বকেয়া বেতন পরিশোধ না করায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টসের শ্রমিকরা নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে দুই ঘণ্টারও বেশি সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এ সময় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন ও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, সম্প্রতি প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তর হয়। কুয়েতি একটি কোম্পানি প্রতিষ্ঠানটির মালিকানা বুঝে নিয়েছে। এর পর কারখানার পুরাতন ১২০ জনের মতো শ্রমিককে ছাঁটাই করা হয়। শ্রম আইন অনুযায়ী আজ তাদের বকেয়া পরিশোধের কথা ছিল। তবে সকালে এসে তারা জানতে পারেন নভেম্বরে তাদের বকেয়া পরিশোধ করা হবে। এর পরেই সকাল ৭টার দিকে আদমজী ইপিজেডের সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন। এ সময় সকাল ৮টার দিকে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। সকাল ৯টার দিকে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ তাদের টিয়ারশেল ছুড়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তার একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। 

বিক্ষুব্ধ শ্রমিকরা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় (ছবি: ফোকাস বাংলা) এদিকে পুলিশ-শ্রমিক সংঘর্ষে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়ক অবরোধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী কর্মজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।

শিল্প পুলিশের নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সোয়াদ গার্মেন্টসটি কুয়েতি এক কোম্পানি কিনে নিয়েছে। কিন্তু হস্তানন্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আজ শ্রমিকদের বকেয়া দেওয়া সম্ভব হয়নি। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। আগামী ২০ নভেম্বর শ্রমিকদের পাওনা পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম