কলেজছাত্র মনির হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৩:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৩:৩৬

কলেজছাত্র মনির হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন মানিকগঞ্জে কলেজছাত্র মনির হোসেন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাদশা মিয়া, লাল মিয়া, আনোয়ার হোসেন ও আজগর চৌধুরী। রায়ের আদেশের সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা মিয়া ও লাল মিয়া উপস্থিত ছিলেন। বাকি সবাই পলাতক রয়েছেন।
এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আক্তার হোসেনও পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিদের ২০ হাজার জড়িমানা ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জড়িমানাও করা হয়।
সরকার পক্ষের পিপি আব্দুস সালাম জানান, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. মনির হোসেনকে অপহরণ করে। পরে অপহরণকারীরা মনির হোসেনকে সাভারের নামাবাজার খেয়াঘাটে আসামি লাল মিয়ার ট্রলারে করে মনির হোসেনকে বংশাই নদীতে হাত, পা, কোমর ও গলা বেঁধে নদীতে ফেলে হত্যা করে।
এ ঘটনায় ২০১৫ সালের ৫ অক্টোবর মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নম্বর আসামি বাদশা ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন।
আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৯ এপ্রিল বিজ্ঞ আদালত দ.বি. ৩৬৫/৩৪/৩৮৫/৪৮৬/৩০২/২০১ ধারায় অভিযোগ গঠন করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ মামলায় মোট ২৬ জন সাক্ষীর জবানবন্দি নেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন শ্রিপা রানী সাহা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম