ব্যবসায়ীর কাছে ছাত্রলীগ নেতার ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাভার প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ০৯:০৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৯:১৯

চাঁদাবাজি আশুলিয়ায় দিব্ব ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানার মালিকের কাছে সাবেক ছাত্রলীগ নেতা রাজিব ও ইউপি সদস্য শফিউল আলম সোহাগ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে কর্মচারীদের মারধর করে নগদ টাকা লুটে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় সোমবার (২২ অক্টোবর) ব্যবসায়ী রুবেল আহম্মেদ বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোশাক কারখানার মালিক রুবেল আহম্মেদের  অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য শফিউল আলম সোহাগ বেশ কিছু দিন ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় (২১ অক্টোবর) রবিবার রাত ১টার দিকে জামগড়া এলাকায় তার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১৫/২০ জন লোক নিয়ে হামলা চালায়। তারা অফিস স্টাফ ওয়াসিম ও হালিমকে মারধর করে। এসময় ওয়াসিমের কাছে থাকা নগদ দুই লাখ টাকা লুটে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় তারা।

ছাত্রলীগ নেতা রাজিব ও ইউপি সদস্য সোহাগ রাতে ব্যবসায়ীর বাড়িতে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও মারধর, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ব্যবসায়ী বাদী হয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের