মাদারীপুরে জেএমবির সামরিক শাখার আঞ্চলিক কমান্ডার আটক

মাদারীপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১২:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৩:৪৯

আটক মাদারীপুরে জেএমবির সামরিক শাখার আঞ্চলিক কমান্ডার মানিক বেপারীকে আটক করেছে র‌্যাব-৮। সোমবার (২২ অক্টোবর) সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মানিক ওই এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে।

র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক (পুলিশের অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম জানান, ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে শহরের পুরানবাজারে একটি দোকানে দর্জি কাজ শুরু করে মানিক। সেখানে জেএমবির সক্রিয় সদস্য আলামিন, সাকিব ও অন্যদের সহযোগিতায় উগ্রপন্থী বক্তব্য ও ওয়াজ শুনে জঙ্গিবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়। এরপরে মানিক শিবচরসহ দেশের বিভিন্ন স্থানে থেকে উগ্রপন্থী সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন এলাকায় দাওয়াতি এবং কর্মী সংগ্রহের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফেসবুকের মাধ্যমে উগ্রপন্থী আলোচনায় অংশগ্রহণ করে।

এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের একটি দল মানিকের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় মানিককে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৪টি উগ্রপন্থী বই, ৩টি উগ্রপন্থী পাসপোর্ট সদৃশ বই এবং ৮২৪টি বিভিন্ন উগ্রপন্থী দাওয়াতি লিফলেট জব্দ করা হয়।

আটক মানিক মাদারীপুর জেলার জঙ্গিভিত্তিক সামরিক কর্মকাণ্ড ও পরিচালনার প্রধান হিসেবে কাজ করতো বলেও জানায় র‌্যাব। এছাড়া সে গোপনে বিভিন্ন এলাকায় মাসিক চাঁদা আদায় করে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে অন্যকে উদ্বুদ্ধ করার আহ্বানও জানাতো বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম