গোপালগঞ্জে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৬:২১আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৩৮

রামকৃষ্ণ মন্দিরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরণের লক্ষ্মী প্রতিমা

গোপালগঞ্জ শহরের সার্বজনিন খাটরা কালিবাড়িসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। হিন্দু ধর্ম মতে ধনের দেবী লক্ষ্মী। মঙ্গলবার রাত ১০টা ১৫মিনিট থেকে পূজা শুরু হয়ে চলবে আগামীকাল বুধবার রাত ১০টা ১৭ মিনিট পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন গোপালগঞ্জের হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষ। শুধু শহর নয়, গ্রাম, পাড়া বা মহল্লার সব হিন্দু বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জে হাজার হাজার বাড়িতে মণ্ডপ তৈরি করে এই পূঁজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি মণ্ডপে একটি করে লক্ষ্মী মূর্তি স্থাপন করা হবে। এ উপলক্ষে জেলা শহরের গোহাটা সার্বজনিন কালিবাড়িসহ জেলার বিভিন্ন স্থানে লক্ষ্মী প্রতিমার হাট বসেছে। খুব বেচা-কেনা হচ্ছে। যে যার পছন্দ মত প্রতিমা কিনছেন। ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায় এবং  বড় প্রতিমা বিক্রি হচ্ছে ২শ’ থেকে ১ হাজার  টাকা পর্যন্ত। যে যার সাধ্য মত কিনছেন প্রতিমা। এর পাশাপাশি পূজার উপ-করণ হিসাবে বিক্রি হচ্ছে নলডুগলি লতা, কলাগাছ, হলুদ গাছ, পদ্ম ফুল ও শোলার মালা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী