বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৪, ২০:০৪আপডেট : ০১ মে ২০২৪, ২০:০৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নেপাল। ১৫ সদস্যের দলটির নেতৃত্বে থাকছেন রোহিত পৌদেল।

দলে বড় কোনও চমক নেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা গুলশান ঝা তারুণ্য নির্ভর দলটিতে রয়েছেন। জায়গা ধরে রেখেছেন ১৯ বছর বয়সী প্রতীশ জিসি। ২০১৪ সালের ডেব্যু আসর থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন সোমপাল কামি। রয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার কারান কেসি। তিনি দলটির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। স্পিন আক্রমণে নেতৃত্বে দেবেন ললিত রাজবনশি।

দল ঘোষণার পর ২৫ মের মধ্যে কোনও ধরনের শর্ত ছাড়া পরিবর্তন আনা যাবে। তার পর পরিবর্তন আনতে হলে আইসিসির অনুমদন লাগবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নেপাল। যেখানে তাদের গ্রুপ সঙ্গী দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস।

নেপাল স্কোয়াড: রোহিত পৌদেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, তুকুশার মাল্লা, দীপেন্দ্র সিং এইরি, ললিত রাজবনশি, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সন্দীপ জোরা, অবিনাশ বোহরা, সাগর ঢাকাল ও কামাল সিং এইরি।  

দল ঘোষণা করেছে ওমানও

ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ওমান।

দল ঘোষণার মধ্য দিয়েই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। সাবেক অধিনায়ক জিশান মাকসুদ অবশ্য নিজের জায়গা ধরে রেখেছেন। ৩৬ বছর বয়সী জিশান ২০১৬ বিশ্বকাপ ডেব্যুতে সুলতান আহমেদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের আসরে ঘরের মাঠেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।  

এসিসি প্রিমিয়ার কাপের ফাইনাল খেলা দলটির বেশির ভাগ সদস্যকে নিয়ে দলটা সাজানো হয়েছে। দলটির ৮ সদস্য আবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। বোলিংয়ে নেতৃত্ব দেবেন বামহাতি ইয়র্কার স্পেশালিস্ট বিলাল খান। রয়েছেন কলিমুল্লাহ ও ফায়াজ বাট। বামহাতি স্পিনার হিসেবে আছেন শাকিল আহমেদ।

ওমান বিশ্বকাপে খেলবে বি গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড।

ওমান দল: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভালে, আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদীম, নিশাম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রাফিনুল্লাহ, কলিমুল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের