সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে ক্লিনিক ঘেরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ০৭:১৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৭:১৮

Narayanjang নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২২ অক্টোবর) বিকেলে নতুন সেবা নামের একটি ক্লিনিকে ছোয়া মনি নামের ওই শিশুটির মৃত্যু হয়। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার সকালে শিশুটির স্বজন ও গ্রামবাসী ক্লিনিক ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা শান্ত হয়।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য রুনা ইসলাম দম্পতির ছোট মেয়ে ছোয়া মনির জ্বর হলে সোমবার বিকেলে ওই ক্লিনিকে নেওয়া হয়। ওই সময়ে ডা. সাজ্জাদ হোসেন সুমন ওই শিশুর চিকিৎসা করান।

শিশুটির মা ও সাবেক ইউপি সদস্য রুনা ইসলাম বলেন, মেয়ের জ্বর হলে নতুন সেবা ক্লিনিকে নেওয়া হলে ডা. সাজ্জাদ হোসেন সুমন দুটি ইনজেকশন পুশ করেন। পরে বাড়িতে নিয়ে আসলে তার শরীর নীল রঙের হয়ে যায়। ডাক্তার সুমনকে ফোন দিলে মেয়ের মাথায় পানি ঢাললে ঠিক হয়ে যাবে বলে জানান। কিন্তু রাত ৮টার দিকে আমার মেয়ের শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। একাধিকবার ডাক্তার সুমনকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। রাত ১২টার দিকে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে মেয়ে মারা যায়।

সোনারগাঁ মানবাধিকার কমিশনের সভানেত্রী জাহানারা আক্তার বলেন, প্রশাসনের নজরদারির অভাবে এভাবে ঝরে যাচ্ছে প্রাণ। ছোয়া মনির মৃত্যুর ঘটনাটি হত্যা ছাড়া কিছুই নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে অভিযুক্ত ডাক্তারকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

অভিযুক্ত ডা. সাজ্জাদ হোসেন সুমন বলেন,  হাসপাতালে আনার পর রোগীর জ্বর হয়ে খিচুনি হতে থাকে। রোগীর মাথায় ইনফেকশন থাকায় রোগীকে নেগেটিভ ভেবেই চিকিৎসা করিয়েছি। তবে আমার ১৮ বছরের অভিজ্ঞতায় আমার ভাগ্য খারাপ হওয়ায় এ রোগী মারা যায়। তবে আমার চিকিৎসায় কোন গাফলতি ছিল না।

সোনারগাঁ থানার এসআই সাধন বসাক বলেন, বিষয়টি অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে তদন্ত করা হবে। অভিযুক্ত ডাক্তার দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন সেবা ক্লিনিকের পরিচালক মনির হোসেন বলেন, অভিযুক্ত ডাক্তারের বিষয়ে তদন্ত করে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ চৌধুরী বলেন, নিহত শিশুর পরিবারের কাছ থেকে অভিযোগ নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে শিশু রোগ বিশেষজ্ঞ দিয়ে তদন্ত কমিটি গঠন করার সুপারিশ করেছি।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী