ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে ফের জমি দখলের মামলা

সাভার প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১১:৫৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:০০

জাফরুল্লাহ চৌধুরী গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে নাসির আহম্মেদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। এ নিয়ে আশুলিয়া থানায় জাফরুল্লাহর বিরুদ্ধে জমি দখলের চারটি মামলা হয়েছে।

মঙ্গলবার করা মামলায়  জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেনের নাম উল্লেখসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, মঙ্গলবার গভীর রাতে ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে,  আশুলিয়ায় ডা. জফরুল্লাহ’র মালিকানাধীন গণ্যস্বাস্থ্য কেন্দ্রের পাশে নলাম এলাকার নাসির আহম্মেদ নামের এক ব্যক্তি ১৪ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। তবে গত কয়েক মাস যাবৎ ওই জমি দখল করে নেওয়ার জন্য পায়তাঁরা করে আসছেন ডা. জাফরুল্লাহ’র লোকজন। এছাড়াও সাইনবোর্ড ভেঙে ফেলা ও জমিতে লাগানো গাছ কেটে ফেলে দিয়েছে গণস্বাস্থ্যের কর্মীরা। এ ঘটনায় জমির মালিক তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

প্রসঙ্গত,  এর আগে গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধুরীর নামে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ২১ অক্টোবর সেলিম আহম্মেদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। একই অভিযোগে ১৯ অক্টোবর রাতে হাসান ইমাম ও ১৫ অক্টোবর রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি পৃথক দু’টি মামলা করেছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম