কোটালীপাড়ায় ৯৯ শিক্ষার্থীর অনার্সে ভর্তি নিয়ে অনিশ্চয়তা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৭:২৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৭:৩১

কোটালীপাড়া শেখ লুৎফুর রহমান আদর্শ সরকারি কলেজ গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফুর রহমান আদর্শ সরকারি কলেজে ৯৯ জন শিক্ষার্থীর অনার্স প্রথম বর্ষে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে ভর্তি হতে পারছেন না বলে অভিযোগ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের।

শিক্ষার্থী নুসরাত জাহান সানজু বলেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর আমরা অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শেখ লুৎফুর রহমান আদর্শ সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন করি। আমাদের ৩ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কলেজ থেকে ফরম সংগ্রহ করতে বলা হয়। আমরা ফরম সংগ্রহ করে কলেজে জমা দেই। কলেজ কর্তৃপক্ষ অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১১৩ জনের ভর্তি নিশ্চিত করে। কিন্তু, আমাদের ৯৯ জনের ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়। এর দায় কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে। ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সমস্যার কারণে ৯৯ জনের ভর্তি নিশ্চিত করা সম্ভব হয়নি বলে কলেজ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এখানে কার কার কাজে গাফিলতি রয়েছে, তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমাদের শিক্ষাজীবনে এ অপূরণীয় ক্ষতির সমাধান করতে হবে।’

কলেজের কম্পিউটার অপারেটর অলিউর রহমান হাজরা বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সমস্যা ছিল। ২৩ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে ১১৩ জনের ভর্তি নিশ্চিত করি। পরে আবার সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় ৯৯ জনের ভর্তি নিশ্চিত করা সম্ভব হয়নি।’

কলেজের অধ্যক্ষ সর্বানন্দ বালা বলেন, ‘৯৯ জনের ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় কম্পিউটর অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন ও ট্রেজারারের সঙ্গে কথা বলেছি। এছাড়া আমাদের অনুরোধে কোটালীপাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদস্থদের সঙ্গে কথা বলেছেন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক