মানিকগঞ্জে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা লুট

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ০০:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০০:৪৭
image

মানিকগঞ্জে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা লুট মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে এক ভুক্তভোগীর দুই লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট ভুক্তভোগী ব্যাংক থেকে টাকা তুলে আরিচার দিকে যাচ্ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের মোড়ে তাকে বাস থেকে নামিয়ে নেয় ডিবি লেখা জ্যাকেট পরা দুর্বৃত্তরা।
সংশ্লিষ্ট ভুক্তভোগী আরিচা ঘাটের হালিম এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান কাজী (৪৫)। তিনি শিবালয় উপজেলার দক্ষিণ শিবালয় গ্রামের মৃত নওশের কাজীর ছেলে। তার ভাষ্য, উত্তরা ব্যাংক শিবালয় শাখা (টেপড়া) থেকে দুই লাখ টাকা উত্তোলন করে তিনি টেপড়া বাসস্ট্যান্ড থেকে আরিচাগামী একটি যাত্রীবাহী বাসে উঠেছিলেন। উথলী-পাটুরিয়া সংযোগ মোড় অতিক্রমকালে একটি মাইক্রোবাসের কয়েকজন ব্যক্তি বাস থামিয়ে তাকে নামিয়ে নেয়। তারপর হাতকড়া পরিয়ে  মাইক্রবাসে তোলে এবং ঢাকার দিকে রওনা দেয়। তারা সবাই ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ছিল।
তিনি আরও জানিয়েছেন, মাইক্রোবাসের ভেতরে চোখ বেঁধে তাকে বেদম মারপিট করা হয় এবং তার কাছ থেকে দুই লাখ টাকা কেড়ে নেওয়া হয়। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর গুলি করার ভয় দেখিয়ে মহাসড়কের কুষ্টিয়া ব্রিজের কাছে তাকে নামিয়ে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানিয়েছেন, এমন একটি অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি পুলিশের পক্ষ তেকে খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানের খোয়া যাওয়া টাকা উদ্ধারে তারা তৎপর। সড়কের বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরার ফুটেজ দেখে মাইক্রোবাসটি সনাক্ত ও দুর্বৃত্তদের আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম