ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবার মাছ চুরির মামলা

সাভার প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ০৭:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৭:৪৪
image

জাফরুল্লাহ চৌধুরী গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের পাশাপাশি এবার মাছ চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) রাতে কাজি মহিবুল নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আশুলিয়া থানায় জাফরুল্লাহর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাছ চুরিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার সংখ্যা দাঁড়াল পাঁচে।

এবারের মাছ চুরির মামলায় জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামী করে গণবিশ্ববিদ্যালয়ের দুই জনসহ কয়েক জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি হিসেবে রাখা হয়েছে। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, জাফরুল্লাহ চৌধুরীর মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে কাজি মহিবুলের ১৯ একর জমি রয়েছে। তিনি ওই জমিতে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছেন। তবে বেশ কিছু দিন যাবৎ জাফরুল্লাহর লোকজন জমিটি দখলের চেষ্টা করছিলেন ও জমির মালিককে মোটা অংকের চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিলেন। এছাড়াও ওই ব্যক্তির পুকুর থেকে জাফরুল্লাহ তার লোকজনদের দিয়ে মাছ চুরি করিয়ে নিয়েছেন।

উল্লেখ্য, গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধুরীর নামে চাঁদাবাজি ও জমি দখলসহ একাধিক অভিযোগে গত (২৩ অক্টোবর) মঙ্গলবার রাতে নাসির আহম্মেদ, একই অভিযোগে (২১ অক্টোবর) রবিবার রাতে সেলিম আহম্মেদ, ১৯ অক্টোবর রাতে হাসান ইমাম ও ১৫ অক্টোবর রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি পৃথক চারটি মামলা দায়ের করেছেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম