টাঙ্গাইলে অটোরিকশা উল্টে সবজি ব্যবসায়ীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১৪:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৪:০৪

টাঙ্গাইলে অটোরিকশা উল্টে সবজি ব্যবসায়ীর মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী তফিজ উদ্দিন (৫৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল নয়টার দিকে উপজেলার পাথরাইলের দেওজান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তফিজ উদ্দিন উপজেলার পাথরাইল ইউনিয়নের বরটিয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,সবজি ভর্তি একটি অটোরিকশা করে তফিজ উদ্দিন পাথরাইল বাজারের দিকে যাচ্ছিল। এসময় বালু ভর্তি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এসময় সবজি ব্যবসায়ী তফিজ উদ্দিন অটোরিকশার নিচে চাপা পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তফিজ উদ্দিন মারা যান।

নিহত তফিজ উদ্দিনের ভাই আয়নাল হক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন এ তথ্যটি জানিয়েছেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল হক ভূইয়া বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এখনি খোঁজ নিচ্ছি।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম