সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৮, ১২:০৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১২:০৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাসুদ নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান, বিএনপি কর্মী মাসুদ রানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। সে সোনারগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক মামলার অন্যতম আসামি। বুধবার রাতে সে গোপনে জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমার মাহফুজের বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ সেখানে অভিযানে যায় এবং তাদের দুজনকে গ্রেফতার করে।

মাহফুজ পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মৃত নুরুল ইসলাম ইমানের ছেলে এবং মাসুদ রানা মঙ্গলেরগাঁও মিরবহরকান্দী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরগোয়ালদী গ্রামে অভিযান চালানো হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ ও মাসুদ রানা নামে এক বিএনপি কর্মীকে একটি ওয়ান শুটারগান, একটি ইয়ারগান ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম