আশুলিয়ায় গার্মেন্টস মালিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাভার প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৫:২৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৫:২৩

মালিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মানববন্ধন

আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে শ্রমিকরা। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ আশাপাশের বেশ কয়েকটি পোশাক কারখানার কর্মকর্তা ও কয়েশ’ শ্রমিক অংশ নেয়।

মানববন্ধনে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারশনের আশুলিয়া থানা কমিটির সভাটির পতি আল-কামরানসহ একাধিক শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন,‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহ্ম্মেদ গভীর রাতে ইউপি সদস্য শফিউল আলম সোহাগকে নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে দুই স্টাফকে মারধর করে। এছাড়া দিব্য ফ্যাশন লিমিটেড কারখানার মালিক রুবেল আহম্মেদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণ নাশের হুমকি দেয়। অথচ পুলিশ গার্মেন্টস মালিকের মামলা না নিয়ে উল্টো ছাত্রলীগ নেতার মিথ্যে এসময় শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে গার্মেণ্টস মালিকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তারা শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

দিব্য ফ্যাশনের শ্রমিকরা বলেন,‘আমাদের মালিক নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেন। এই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক রয়েছে। ছাত্রলীগ নেতার হুমকি ও মিথ্যে মামলায় রুবেল আহম্মেদ এখন পালিয়ে বেড়াচ্ছে। তারা অবিলম্বে এই মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী