‘উন্নয়ন ছেড়ে সন্ত্রাস-জঙ্গিবাদের দিকে যেতে চায় না জনগণ’

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ১২:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১২:৩০

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বর্তমান সরকার দেশে নজিরবিহীন উন্নয়ন করেছে দাবি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, উন্নয়ন ছেড়ে জনগণ সন্ত্রাস, জঙ্গিবাদ ও পেট্রোল বোমা হামলাকারীদের দিকে যেতে চায় না। শনিবার (২৭ অক্টোবর) বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত ১০ বছর মানিকগঞ্জ-৩ আসনে ব্যাপক উন্নয়ন করায় সদর ও সাটুরিয়া উপজেলা এবং পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে জাহিদ মালেক স্বপনকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় নির্বাচনি এলাকায় ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ঐক্যফ্রন্টের নামে খালেদা জিয়া ও তারেক রহমানের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। এরা যেখানে যায়, সেখানে কোনও লোক সমাগম ঘটে না। দেশের সাধারণ মানুষ এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মানুষ উন্নয়নে বিশ্বাস করে। বিগত ১০ বছরে সারা দেশে নজিরবিহীন উন্নয়ন হয়েছে। জনগণ উন্নয়ন ছেড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও পেট্রোল বোমা হামলাকারীদের দিকে যেতে চায় না।’ এসময় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের স্ত্রী সাবানা মালেক, মেয়ে সিনথিয়া মালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ। সংবর্ধনা শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক