গ্রেফতার চট্টগ্রামের কারাপরিদর্শক সোহেল রানা দুই দিনের রিমান্ডে

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ১৭:৪৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৭:৪৫

 গ্রেফতার চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে রিমান্ডে নেওয়া হচ্ছে

ভৈরবে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে মাদক ও টাকাসহ আটক চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সকালে কিশোরগঞ্জ কারাগার থেকে সোহেল রানা বিশ্বাসকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা।

গত শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে মাদক ও বিপুল পরিমাণ টাকাসহ চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ।

এ সময় তার কাছ থেকে নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর এবং ১ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেকসহ ছাড়াও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভৈরব থানার এসআই আশরাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে শনিবার বিকেলে মাদক ও মানি লন্ডারিং আইনে সোহেল রানার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করে।

ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল জব্বার জানান, জিজ্ঞাসাবাদের জন্য আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম