নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ১৮:৩৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:৩৬

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৪

মিছিলের চেষ্টা করায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের চাষাঢ়া সায়েম প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইয়াসিন (২৮), নাজমুল হাসান (৩০), রফিকুল ইসলাম(৩০)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নগরের সায়াম প্লাজা এলাকায় নাশকতার উদ্দেশে বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের চারজনকে আটক করেছে।

জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন,‘বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করার জন্য বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সায়াম প্লাজা এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনসহ চারজনকে আটক করেছে। এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের মুক্তির দাবি করছি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী