গাজীপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা

গাজীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ২১:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২১:৪৯

ব্যারিস্টার মইনুল হোসেন (ফাইল ছবি) এবার গাজীপুরের আদালতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় মানহানির অভিযোগে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-৩ এ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে আতিক মাহমুদ ওরফে শাহ সুলতান আতিক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
বাদী আতিক সাপ্তাহিক বঙ্গজননী পত্রিকার সহ-সম্পাদক ও গাজীপুর মহানগরীর বাসন থানার নলজানী এলাকার বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সভাপতি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তারের আদালতে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করা হয়। বাদী আতিক মাহমুদের স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শরীফপুর মৃধা বাড়ি এলাকায়।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন ৭১ টিভি’র টকশো’তে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন। টেলিভিশনের টকশো’তে এ ধরনের মন্তব্য করায় বাংলাদেশসহ সারা বিশ্বে তা ছড়িয়ে পড়েছে। এতে সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানি হয়েছে। ব্যারিস্টার মইনুলের এ মন্তব্যের কারণে সাংবাদিক মাসুদা ভাট্টির প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে, যা টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয়। ব্যারিস্টার মইনুলের এ মন্তব্য বাংলাদেশের প্রচলিত আইনের ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
শুনানি শেষে বিকালে আদালতের বিচারক মাহবুবা আক্তার মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী