কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ১৩:১১আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৩:১৫

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জের তাড়াইলের কৃষক রিয়াজ উদ্দিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লু মিয়া তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নের ভেইয়ারকোণা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের তৌহিদ মিয়া, কামাল মিয়া, ইসহাক মিয়া, চান মিয়া, অহিদ মিয়া ও আলী আকবর।

পূর্ব শত্রুতা ও একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে তাড়াইলের ধলা ইউনিয়নের ভেইয়ারকোণা গ্রামে ২০০৮ সালের ১৫ জুন দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে পর দিন ভোরে কৃষক রিয়াজ উদ্দিনকে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন জবাই করে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহত কৃষকের ভাই শরিফ উদ্দিন খোকন বাদী হয়ে তাড়াইল থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে সিআইডি তদন্ত করে। সিআইডির পরিদর্শক মোল্লা মো. শাহজাহান ২০১২ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী