কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১১:৫০আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১১:৫৫

শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার ব্রিজে শেষ হয়। পরে  শোক সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ডকুমেন্টরি প্রদর্শন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। সভায় ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ড ও জাতীয় চার নেতার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী