গাজীপুরে ডাকাত সন্দেহে ৮ যুবককে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানা পুলিশ। শুক্রবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহানগরের চান্দনা এলাকার রওশন সড়কের প্রবেশ গেইট থেকে ডাকাতির প্রস্তুতিকালে ওই যুবকদের আটক করা হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন কাজল মিয়া (১৯), কামাল হোসেন (২৭), সুমন মিয়া (১৮), মামুন মিয়া (২০), রেহান ইসলাম (১৮), সুমন মিয়া (১৮) আপেল মিয়া (১৯) ও রবি (২৫)।
ওসি জানান, আটককৃতদের কাছ থেকে দুইটি চাপাতি, পাঁচটি ছোরা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।








