টাঙ্গাইলের ভূঞাপুরে জেএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩ নভেম্বর) উপজেলার অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজকেন্দ্র থেকে তাদেরকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
তাদের একজন অর্জুনা মোহসীন বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ও আরেকজন মনিরুজ্জামান খান বিএম কলেজের।
ইউএনও ঝোটন চন্দ বলেন, ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ভোকেশনালের ইংরেজি পরীক্ষায় মনিরুজ্জামান খান বিএম কলেজকেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছিল। এসময় অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার দায়ে তাদের বহিষ্কার করা হয়।








