গাজীপুরে ট্রাকভর্তি অবৈধ কাঠসহ আটক ২

গাজীপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ১৯:৫১আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৯:৫১

 

গাজীপুরে অবৈধ কাঠসহ আটক দুইজন

গাজীপুরে অবৈধ কাঠভর্তি ট্রাকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শুক্রবার রাতে মহানগরের মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়হাটি এলাকার আবুল হাসেমের ছেলে সোহাগ মিয়া (৩৩) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কাশপুর এলাকার মাকসুদের ছেলে রাজবীর (১৮)।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টার বাড়ি বাজার এলাকা দিয়ে কয়েকজন ব্যবসায়ী কিছু অবৈধ কাঠ নিয়ে যাওয়া যাচ্ছে এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ সেখানে অভিযান চালায়। এসময় স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযানে অংশ নেয়। র‌্যাব সদস্যরা এসময় অবৈধ কাঠ (আনুমানিক ৩৫০ সিএফটি) ভর্তি একটি ট্রাক জব্দ ও দুই ব্যাবসায়ীকে আটক করা হয়। ঘটনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম নামে অপর এক ব্যবসায়ী পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, তারা পলাতক আসামির সহযোগিতায় দীর্ঘদিন ধরে চোরাইপথে অবৈধ কাঠ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে আটককৃতরা জানিয়ে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম