আশুলিয়ায় অপহৃত বিকাশ ব্যবসায়ী উদ্ধার, আটক ১

সাভার প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৩

গ্রেফতার

আশুলিয়ায় অপহরণের একদিন পর রাসেদ হোসেন নামে এক বিকাশ ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আসাদ নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার দুপুরে একটি মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকায় নিজ দোকান বন্ধ করার সময় তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

অপহৃতের পরিবার ও পুলিশ জানায়, অপহরণকারী চক্রের সদস্যরা শনিবার দুপুরে বাইপাইল এলাকা থেকে সাইফুলের মালিকানাধীন রেন্টকার থেকে একটি মাইক্রোবাস ভাড়া নেয়। পরে কৌশলে গাড়ি চালককে অচেনত করে দুর্বৃত্তরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। এসময় তারা ভাদাইল এলাকায় গিয়ে বিকাশ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে আসে। পরে তাকে আশুলিয়ার পুকুড়পাড় এলাকায় মঞ্জু মিয়ার বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করেন।

এদিকে এ ঘটনার পরই অপহৃতের পরিবার বিষয়টি আশুলিয়া থানায় অবহিত করলে রবিবার সকালে পুকুরপাড় এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ব্যবসায়ীকে উদ্ধার ও মাইক্রোবাস জব্দ করে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আসাদ নামের এক জনকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আটকৃতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এ চক্রটি দীর্ঘ দিন ধরে সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মকাণ্ড করে আসছে বলেও তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম