‘কাউকেই চিনতে পারছেন না সৈয়দ আশরাফুল ইসলাম’

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ২০:৪২আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২০:৪২

 কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াত ইসলাম

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুস ক্যানসারে ভুগছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াত ইসলাম। তিনি  বলেছেন, ‘সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ। তিনি ফুসফুস ক্যানসারে ভুগছেন। বর্তমানে ৪র্থ স্টেজে আছেন। তিনি কাউকেই চিনতে পারছেন না। এ পরিস্থিতিতে তার পক্ষে রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখন রাজনীতি নয় তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।’

রবিবার (৪ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা জানান।

তিনি আরও বলেন, তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও স্বার্থসিদ্ধির চক্রান্ত হচ্ছে।

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম

তিনি এসব মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ করে সৈয়দ আশরাফের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন,‘তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন সে চেষ্টাই করা হচ্ছে। তাকে নিয়ে অহেতুক গুজব না ছড়াবেন না। সবার প্রতি এই অনুরোধ জানাই।’

তিনি আরও বলেন, ‘তিনদিন আগে আমি ব্যাংকক থেকে এসেছি। তিনি আমাকে চিনতে পারছেন না, নিজের মেয়েকে পর্যন্ত চিনতে পারছেন না। কাউকেই চিনতে পারছেন না। তিনি গুরুতর অসুস্থ।’

সৈয়দ শাফায়াতুল ইসলাম জেল হত্যার দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, ‘সৈয়দ আশরাফ একজনই,। তিনি অপ্রতিদ্বন্দ্বী। একদিন যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে, তখন তিনি বাবা সৈয়দ নজরুলকেও ছাড়িয়ে যাবেন।’

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল আমিন খানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুলতানা রাজিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক বিলকিস বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম