ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ০৮:৪৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ০৮:৪৭

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে সোমবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় ঘাটে ফেরি পারাপারের জন্য দেড় শতাধিক যানবাহন অপেক্ষা করছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যাবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে চ্যানেলে মার্কিন পয়েন্ট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু হবে।’
এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে ছোট বড় মিলিয়ে দেড় শতাধিক যানবাহন নদী পারাপারের জন্য অপেক্ষা করছে বলেও জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম