ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার পথে উপজেলা চেয়ারম্যানসহ ৩৫ নেতাকর্মী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ২১:০৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৭:৫৫

 

গ্রেফতার

ঐক্যফ্রন্টের সমাবেশে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জের সিংগাইরে ৩৪ নেতাকর্মীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। অন্যদিকে ঢাকার শাহবাগ থানা পুলিশ আটক করেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাকে।

সিংগাইর থানা অফিসার  ইনচার্জ (ওসি) খোন্দকার ইমান হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল মোড়ে নাশকতার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩৪ নেতাকর্মীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হয়েছে। সন্ধ্যায় আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

অপর দিকে জেলা গোয়েন্দা অফিসার (ডিআইও) আশরাফুল আলম জানান, নাশকতার আশঙ্কায় সিংগাইরে ৩৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া শাহবাগ থানা পুলিশ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ কবির জিন্নাহ বলেন, শান্তিপূর্ণভাবে দলীয় নেতাকর্মীরা শিবালয় থেকে রির্জাভ বাস নিয়ে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা যাচ্ছিলেন। ঢাকা সিংগাইর সড়কের গোবিন্দল মোড়ে পুলিশ নেতাকর্মীদের বহন করা বাসটি থামিয়ে তাদের থানায় নিয়ে যায়। এরপর নেতাকর্মীদের আটক করে নাশকতার মামলা দিয়েছেন। সমাবেশে অনুমতি থাকার পরও পুলিশ অন্যায় ভাবে নেতাকর্মীদের আটক করে মিথ্যা নাশকতার মামলা দিয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম