ঐক্যফ্রন্টের জনসভা থেকে বিএনপির সাবেক এমপিকে আটকের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ২৩:০০আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২৩:০৭

আবুল কালাম আজাদ সিদ্দিকী (ছবি– প্রতিনিধি)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ঢাকা থেকে পুলিশ আটক করেছে  বলে অভিযোগ উঠেছে। মির্জাপুর উপজেলা বিএনপির অভিযোগ, মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে তাকে আটক করে পুলিশ।

মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দদের সঙ্গে তিনি যোগদান করেন। বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তা থেকে সাদা পোশাকধারী ৫-৬ জন ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।’

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম তাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তবে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

উল্লেখ্য, আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুনের নির্বাচনে ধানের শীষ প্রতীকে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম