এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ১৬ ছাত্রের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ২০:০৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২০:২৩

ধর্ষণ টাঙ্গাইলের ধনবাড়ীতে এক এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ নভেম্বর) বিকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মেয়েটির বাবা সাবেক সেনা সদস্য।

ওসি মজিবর রহমান বলেন, ‘ভিকটিমের বাবা বাদী হয়ে ধনবাড়ী নওয়াববাড়ি লিচুবাগান ছাত্রাবাসের ১৬ জন ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ওই ছাত্রীকে বৃহস্পতিবার (৮ নভেম্বর) ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আসামিদের মধ্যে ছয়জন ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন উচ্চবিদ্যালয়ের, চারজন ধনবাড়ী কলেজিয়েট মডেল উচ্চবিদ্যালয়ের ও একজন ধনবাড়ী সরকারি কলেজের। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের আরও ৫ জন রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর (শনিবার) ওই স্কুলছাত্রীকে ফরম ফিলাপের সুযোগ ও পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেয় তারা। পরে ধনবাড়ী নওয়াববাড়ি লিচুবাগানের এক ছাত্রাবাসে নিয়ে ১৬ সহপাঠী মিলে ধর্ষণ করে। পরদিন রবিবার সকালে মেয়েটিকে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। কাউকে জানালে ধর্ষণের ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। বাসায় ফিরে মেয়েটি অভিভাবককে পুরো ঘটনাটি জানায়।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম