রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

রাজবাড়ী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ০৮:৪১আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ০৮:৪১





বন্দুকযুদ্ধ রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মোহাম্মদ আলী শেখ (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদরের কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি বিদেশি দোনলা বন্দুক এবং ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ আলী শেখ পাঁচুরিয়া ইউপির দয়ালবন্দ গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ৮ নভেম্বর দিনগত রাত দেড়টায় কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় যায়। ডিবির ওই দল সেখানে পৌঁছালে বাজারের পাশে গোপন মিটিং করা সন্ত্রাসী দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় সরকারি সম্পদ ও জানমাল রক্ষায় ডিবির দল পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ডিবির সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ একটি মৃতদেহ দেখতে পান। স্থানীয়রা মৃতদেহটি সন্ত্রাসী মোহাম্মদ আলী শেখের বলে শনাক্ত করেন।

ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনাস্থলে সন্ত্রাসীদের ফেলে যাওয়া আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি বিদেশি দোনলা বন্দুক এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।’ তিনি জানান, গোলাগুলির সময় ডিবির দুজন সদস্য আহত হন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আলী আহসান তুহিন জানান, রাতে হাসপাতালের জরুরি বিভাগে মোহাম্মদ আলীকে আনার আগেই তার মৃত্যু ঘটেছে। মৃতদেহের বুকে দুইটি গুলি লেগেছে।

নিহত মোহাম্মদ আলী শেখ পাচুরিয়ায় চাঞ্চল্যকর বাবুল মিজি ও বরাটের সালাম শেখ হত্যা মামলার এবং একটি অস্ত্র মামলার দ্রুত বিচারের আসামি বলে জানিয়েছে পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম