কাপাসিয়ায় রাস্তা সংস্কার করল গ্রামবাসী

গাজীপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ১২:৩১আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১২:৩১

রাস্তা সংস্কারের কাজ করছেন এলাকাবাসী

দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে অবশেষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোঠামনি এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে দুইশ’ মিটার রাস্তা সংস্কার করেছে। শুক্রবার সকাল থেকে এলাকার বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

গাজীপুরের কাপাসিয়া কোঠামনি বাজার পার হয়ে দুই গ্রামের মানুষ রায়েদ ইউনিয়নে প্রবেশ করেন। ওই বাজারের ভেতর দিয়ে দুটি রাস্তা রয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী কমপক্ষে আট বছর ধরে রাস্তা দুটি সংস্কার হয় না। বর্ষাকালে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমেও রাস্তা দুটি চলাচল অনুপযোগী থাকে। সম্প্রতি দুটি গ্রামের হাজারো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী কেন্দ্রে দুর্ভোগের মধ্যে দিয়ে হাইলজোর ইউনিয়ন পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করছে।

রাস্তা সংস্কার করছে গ্রামবাসী

এলাকাবাসী জানান, প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের স্থানীয় কর্মকর্তারা বার বার প্রতিশ্রুতি দিয়েও রাস্তা দুটির একটিরও কোনো সংস্কার করেনি। অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী নিজ উদ্যোগে সংস্কার কাজে হাত দেন।

স্থানীয় বেলাসী প্রগতি একাডেমীর প্রধান শিক্ষক মঞ্জুরুল হক জানান, কোঠামনির বাজার ব্যবসায়ী পরিচালান পরিষদের সভাপতি আশরাফুল আলম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগেরসহ সভাপতি মো. শরীফ, সমাজসেবী এমারত হোসেন, ফাইজ উদ্দিন, রফিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন কমিউিনিটির প্রতিনিধি ও সাধারণ মানুষ নিজ হাতে ইট, বালি খোয়া বহন করে রাস্তা সংস্কারের চেষ্টা করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম