সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের

রায়পুর প্রতিনিধি
২৬ মে ২০২৪, ২০:০৭আপডেট : ২৬ মে ২০২৪, ২০:০৭

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংক নির্মাণকাজ করতে গিয়ে কাদের হোসেন (২১) ও রবিন হোসেন (২৮) নামে দুই শ্রমিক মারা গেছেন। গুরুতর অসুস্থ্ হয়ে পড়েছেন সাকিব হোসেন (২৩) নামে আরেক শ্রমিক।

রবিবার (২৬ মে) বিকালে রায়পুর পৌর শহরের মীরগঞ্জ সড়কে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

মৃত কাদের উপজেলার দেনায়েতপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। রবিন একই এলাকার জাকির হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর তারা খবর পেয়ে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে মৃত ঘোষণা করে। 

মৃত কাদেরের ছোট ভাই টুটুল বলেন, ‘ঝুঁকি জেনেও ঠিকাদার সোহেল সেপটিক ট্যাংকে কাজ করার জন্য আমার ভাইকে নামিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

মৃত রবিনের বাবা বলেন, ‘আমার ছেলে মারা গেছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।’

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ঠিকাদার সোহেল পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঠিকাদারের এক লোক জানান, নিহতদের স্বজনরা যেন মামলা না করেন, সেজন্যে নেতাদের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে দফারফার করার চেষ্টা চলছে।

রায়পুর থানার ওসি (তদন্ত) আরেফিন সিদ্দিকি বলেন, ‘মৃত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এদিকে, মৃত দুই শ্রমিকের স্বজনদের কান্নায় ওই এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম