নরসিংদী-৩ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি

নরসিংদী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ১৪:২৭আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৪:২৭

নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান এমপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা।

শুক্রবার (৯ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনি অফিস থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কিনেন তিনি। তার মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সিরাজুল ইসলাম মোল্লা এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। তার বিরুদ্ধে কোনও অনিয়ম দুর্নীতির অভিযোগ না থাকায় একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে আসন্ন নির্বাচনে তাকে মনোনয়ন দিলে এ আসনে বিজয় অর্জন করা সম্ভব হবে।  

সিরাজুল ইসলাম মোল্লা চায়না বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রাইম ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান, পিপলস ইউনিভার্সিটির চেয়ারম্যান, সিরামিক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (হাঁস মার্কা) নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম