মাভাবিপ্রবিতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার জন্য ৩য় দফায় পরীক্ষা স্থগিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১১:০৬আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১১:০৭

মাভাবিপ্রবিতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার জন্য ৩য় দফায় পরীক্ষা স্থগিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের ৪র্থ বর্ষ প্রথম সেমিস্টারের সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী ও ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের জন্য তৃতীয়বারের মতো পরীক্ষা পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বার বার এই পরীক্ষা পেছানোয় বিপাকে পড়ছেন ওই বর্ষের সাধারণ শিক্ষার্থীরা। বার বার এক শিক্ষার্থীর জন্য পরীক্ষা পেছানোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ইয়াসিন আরাফাতসহ ৫ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস-পরীক্ষা ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইয়াসিন আরাফাতের জন্য পেছানো হচ্ছে ৪র্থ বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা।
পরীক্ষা নিয়ে হতাশায় পড়েছেন আইসিটি বিভাগের ৪র্থ বর্ষ প্রথম সেমিস্টারের সব শিক্ষার্থী। গত ৬ অক্টোবর সব শিক্ষার্থী পরীক্ষা নেওয়ার জন্য আবেদন দিলেও সমাধান দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৩১ অক্টোবর সাইবার ক্রাইম, ৫ নভেম্বর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এবং ১০ নভেম্বর ওয়েব প্রোগ্রামিং পরীক্ষা পেছানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের এক শিক্ষার্থী বলেন, ইয়াসির আরাফাতের জন্য আমরা সব শিক্ষার্থী খুব বিড়ম্বনায় পড়েছি। পরীক্ষার আগের রাত ১০টা পর্যন্ত পড়ার পর বলা হয় পরীক্ষা হবে না। পরপর তিন এভাবে পরীক্ষা পেছানো হয়।
আইসিটি বিভাগের চেয়ারম্যান মো. বদরুল আলম মিয়া পরীক্ষা পেছানোর কথা স্বীকার করে বলেন, ‘৪র্থ বর্ষের ইয়াসিন আরাফাতের পরীক্ষা সম্পন্ন করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কোনও সিদ্ধান্ত দিতে না পারার কারণে এভাবে বার বার পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম