রাজবাড়ী-১ আসনে আ. লীগের মনোনয়নপ্রত্যাশী ৮ জন

রাজবাড়ী প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ০৭:২৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০৭:৪৩

রাজবাড়ী-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাত জন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনের জন্য বিভিন্ন পর্যায়ের আট জন নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ৯, ১০ ও ১১ নভেম্বর বিভিন্ন সময়ে এসব নেতা আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন। সংশ্লিষ্ট নেতা ও তাদের কর্মী সমর্থকদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন— বর্তমান সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম নওয়াব আলী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রাচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন।

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর মাসের শেষে হবে। নির্বাচন কমিশন এমনটাই ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীত্ব দিয়েছেন এ জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার নির্বাচনি এলাকায় আমি যে সব উন্নয়ন করেছি তাতে আমার বিশ্বাস এলাকার মানুষ এবারও নৌকায় ভোট দেবেন। জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা উপহার দেবেন ইনশাআল্লাহ তাকে আমরা বিজয়ী করবো। জনগণের প্রতি আমাদের আস্থা আছে।’

বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী বলেন, ‘আমি এস এম নওয়াব আলী একাত্তরের রনাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। রাজবাড়ী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী। আশা করি আমি পাবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম